কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ আগস্ট:
প্লাবিত এলাকার মানুষদের মধ্যে খাবার বিতরণ করল ঘাটাল থানার পুলিশ। জলবন্দি মানুষদের এখনও পর্যাপ্ত ত্রাণ মেলেনি। তাই রান্না করা খাবার নিয়ে ঘাটাল থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন প্লাবিত এলাকার মানুষদের কাছে, তাদের হাতে তুলে দিচ্ছেন খাবার।
শনিবার রাতে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের নেতৃত্বে সাব ইন্সপেক্টর কৌশিক সেন ও তরুন ভৌমিক
রানীর বাজার, অজবনগর, শীলাবতী বাঁধ সংলগ্ন এলাকা, সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় খাবার পৌঁছে দিলেন ওই সব মানুষের কাছে।
এছাড়া বন্যা দুর্গত এলাকা থেকে মানুষদের উদ্ধার সহ বিভিন্ন কাজও করছের পুলিশ। ওসি দেবাংশু ভৌমিক জানিয়েছেন বন্যা দূর্গতদের এভাবেই খাবার বিতরণ করা হবে থানা থেকে।

