ঘাটাল থানার পুলিশের পক্ষ থেকে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ এপ্রিল: করোনো সংক্রমণ বাড়তে থাকায় সাধারণ মানুষের সাথে সাথে উদ্বিগ্ন প্রশাসন। কয়েকদিন ধরেই ঘাটাল থানার পুলিশের পক্ষ থেকে করোনা সচেতনতায় চলছে মাইক প্রচার। ১৭ এপ্রিল শনিবার ঘাটাল শহরের বিভিন্ন স্থানে পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা পথ চলতি মানুষদের মাস্ক পরার কথা বলে তাদের সচেতন করেন। যাদের মুখে মাস্ক নেই তাদের হাতে পুলিশের পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়। মাস্ক না পরার জন্য বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *