ঘাটাল জেলেও বন্যার জল, কয়েদিদের নিয়ে যাওয়া হচ্ছে মেদিনীপুরে

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: ঘাটাল মহকুমা শাসকের অফিসের পাঁচিল শিলাবতী নদীর জলের তোড়ে ভেঙ্গে যাওয়ায় নদীর পূর্বপাড় প্লাবিত। পাঁচিল ভেঙ্গে নদীর জল হুহু করে শহরে প্রবেশ করতে থাকে। এরফলে এসডিও অফিস এবং তার সংলগ্ন ঘাটাল উপ সংশোধনাগার অর্থাৎ ঘাটাল জেলেও বন্যার জল প্রবেশ করেছে।
এই মুহূর্তে ৬১ জন বন্দী জেলে আছেন। ওই ৬১ জনকেই মেদিনীপুর সেন্ট্রাল জেলে উপযুক্ত নিরাপত্তাসহ নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *