দুস্থ ব্যক্তি এবং পড়ুয়াদের সহায়তার জন্য এগিয়ে এলো ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণ সংস্থা

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৩ জুন:
দুস্থ ব্যক্তি এবং দুস্থ পড়ুয়াদের সহায়তার জন্য এগিয়ে এলো ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণ সংস্থা।
ওই সংস্থার কর্ণধার ও শিক্ষক সমীরণ মাইতির উদ্যোগে প্রায় ৫০ জন দুস্থ ব্যক্তিকে খাদ্য সামগ্রী, মাস্ক, সার্ফ দেওয়া হল।
এছাড়াও ৬ জন দুস্থ পড়ুয়াকে পড়াশোনা ও চিকিৎসার জন্য ৩০০ টাকা থেকে ৫০০ টাকা সহায়তা করা হয়েছে।
ঘাটাল নিমতলা প্রাথমিক বিদ্যালয়ে এদিন স্হানীয় মানসিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের পড়ুয়াদেরও খাদ্য সামগ্রী সহ ৫০০ টাকা সাহায্য করা হয়েছে।

এদিনের অনাড়ম্বর অনুষ্ঠানে পৌরোহিত্য করেন, স্হানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা মামণি বেরা। এছাড়াও ছিলেন ঘাটাল ব্লকের তৃণমূলকংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত দে। সঞ্চালনায় ছিলেন ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক চন্দ্রকান্ত খাঁড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *