আরো সহজ হলো রান্নার গ্যাস বুকিং! whatsapp-এ এবার থেকে বুক করা যাবে এলপিজি সিলিন্ডার

আমাদের ভারত, ২৭ মে : এবার থেকে গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই বুকিং করতে পারবেন গ্যাস সিলিন্ডার। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফে গ্রাফকদের জন্য এই সুখবর ঘোষণা করা হয়েছে।

মোট ৭.১০ কোটি এলপিজি গ্রাহক রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের। বিপিসিএলের তরফে জানানো হয়েছে মঙ্গলবার থেকে ভারত গ্যাসের গ্রাহকরা দেশের যেকোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। সিলিন্ডার বুকিং-এর জন্য নতুন হোয়াটসঅ্যাপ বিজনেস চ্যানেল শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। গ্যাস বুকিং-এর জন্য হোয়াটসঅ্যাপে বিপিসিএলের স্মার্ট লাইন নম্বর 1800224344।

এই নম্বরে রেজিস্টার মোবাইল নম্বর থেকে বুকিং করতে পারবেন গ্রাহকরা। বিপিসিএলের তরফে জানানো হয়েছে হোয়াটস অ্যাপে বুকিং প্রক্রিয়া শুরু করা অনেকটাই সহজ হবে গ্রাহকদের জন্য গ্যাস বুকিং। এখন সময় প্রায় প্রতিটি মানুষই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। আর এই নতুন পদক্ষেপের মাধ্যমে গ্রাহক ও সংস্থার সম্পর্ক আরো মজবুত হতে চলেছে বলে মনে করা হচ্ছে সংস্থার তরফে। গ্যাস বুকিং হওয়ার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিংয়ের কনফার্মেশন গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি একটি লিঙ্কও পাঠানো হবে। যার মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড, ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা।

বুকিং ও অনলাইন পেমেন্ট ছাড়াও গ্যাস ডেলিভারির ওপর বিশেষ নজর রাখা হবে এবং গ্রাহকদের থেকে মতামত নেওয়া হবে পরিষেবায় নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *