কলাইকুন্ডায় গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জানুয়ারি: কলকাতা মুম্বাই জাতীয় সড়কে একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি ঘটে। আজ রবিবার সকালে হলদিয়া থেকে গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি জামশেদপুরের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে যাওয়ার সময় ট্যাঙ্কারটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানা এলাকার কলাইকুন্ডা রেল স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

জানা গেছে, গাড়ির ব্রেক ফেল হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে খড়্গপুর দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ির চালক সামান্য চোট পেলেও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *