গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন, আতঙ্ক চন্দ্রকোনার রামজীবনপুর এলাকায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৯ এপ্রিল: গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো চন্দ্রকোনার রামজীবনপুর এলাকায়। আজ হঠাৎই দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘুমন্ত অবস্থায় একটি বিকট আওয়াজ শুনে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। ঘুম থেকে উঠে তারা দেখেন বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার রামজীবনপুরের পাঁচ নাম্বার ওয়ার্ডে।

এরপর বাড়ির মধ্যে থাকা লোকজন বেরিয়ে আসে বাড়ির বাইরে। তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন পৌঁছোয় ঘটনাস্থলে। এলাকার সাধারণ মানুষজন ছুটে গিয়ে সাময়িকভাবে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। তারপরে খবর দেওয়া হয় পৌরসভা, রামজীবনপুর ফাঁড়ি ও দমকলে। দমকলের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পুড়ে ছাই হয়ে যায় গৃহস্থের বেশ কিছু নথিপত্র। যদিও ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *