করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না পেয়ে আতঙ্কিত গারুলিয়াবাসী

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৩০ এপ্রিল:
করোনার দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন গারুলিয়া পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা তথা শ্যামনগরের বিস্তীর্ণ এলাকাবাসী।

দিন যতই যাচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর ততই বাড়ছে করোনা ভ্যাকসিনের চাহিদা। কিন্তু বেশির ভাগ জায়গায় পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। ভ্যাকসিনের জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতাল সর্বত্র পড়ছে লম্বা লাইন। কোথাও রাত থেকে লাইন দিয়েও শেষ পর্যন্ত মিলছে না টিকা। সর্বত্রই বলা হচ্ছে ভ্যাকসিনের সরবরাহ নেই। এবার সেই চিত্র দেখা গেলো গারুলিয়া পৌরসভার আর্বান স্বাস্থ্য কেন্দ্রে।

এই সাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে ভোর থেকেই লাইন পড়েছিল পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র(২)এ। কিন্তু বেলা গড়ালেও স্বাস্থ্য কেন্দ্রের গেট খোলার জন্য কাউকে হাজির হতে দেখা যায়নি। পরে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসা ব্যক্তিদের স্বাস্থ্যকেন্দ্রেভএক গার্ড জানান, সোম বারের আগে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ইঞ্জেকশন অপ্রতুল।

এই ঘোষণা শোনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন দ্বিতীয় ডোজ নিতে আসা ব্যক্তিরা। কারন তাদের মধ্যে অনেকেরই দ্বিতীয় ডোজ নেওয়ার সময় সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা ব্যক্তিদের বক্তব্য, মানুষ খুব বিপদে পড়ে গেছে। প্রথম ডোজ দেওয়ার পর যে সময় সীমা থাকে দ্বিতীয় ডোজ নেওয়ার তা প্রায় অনেকেরই শেষ হয়ে যাচ্ছে। আর এই চত্বরে এমন কি শ্যামনগরের কোথাও টিকার দ্বিতীয় ডোজক পাওয়া যাচ্ছে না। ফলে মানুষ ভয় পাচ্ছেন। সোমবার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কথা বলা হলেও সেটা স্বাস্থ্য কেন্দ্রের কোনও উচ্চ পদস্থ কর্মী বা আধিকারিক কেউ বলার জন্য স্বাস্থ্য কেন্দ্রে এসে উপস্থিত হননি এখনো।

এদিন দ্বিতীয় ডোজের জন্য নতুন করে নাম নথিভুক্ত করার জন্য মানুষের ভিড় দেখা গেলো। সেখানে কোনও সামাজিক দূরত্ব না মেনেই চলছিল নাম নথিভুক্ত করার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *