শালবনির চকতারিণীতে পন্ডিত রঘুনাথ মুর্মুর আবক্ষ মূর্তিতে মাল্যদান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: আজ ৫ মে, অলচিকি লিপির জনক পন্ডিত রঘুনাথ মুর্মুর ১১৯ তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে শালবনির চকতারিনীতে পন্ডিত রঘুনাথ মুর্মুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুকলাল মান্ডি, বিশিষ্ট শিক্ষক দশরথ হাঁসদা সহ আরোও বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *