জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুন: রবিবার থেকে গড়বেতার স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল আর্মির নতুন প্রয়াস “অন্নসত্র” চালু হয়েছে। এই কর্মসূচিতে গড়বেতা এলাকায় কোভিড রোগীদের বাড়িতে এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আত্মীয়দের মধ্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।এছাড়া রাস্তায় ভবঘুরে পথ শিশুদের মধ্যেও খাবার বিলি করছেন এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। গড়বেতা সিভিল সার্ভিস সংস্থার পক্ষ থেকে ঠিক করা হয়েছে এবার এলাকার দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হবে এবং যতদিন লকডাউন চলবে ততদিন এই কর্মসূচি চলতে থাকবে।


