গান্ধী জয়ন্তীতে পশ্চিম মেদিনীপুরে পড়ুয়াদের নিয়ে সাফাই অভিযান গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্টের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: গান্ধী জয়ন্তীতে পড়ুয়াদের নিয়ে সাফাই অভিযান চালালো গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট। ২ অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার বামন পুকুরে গান্ধী জয়ন্তী পালন করলো দাঁতন গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট। বামন পুকুর বাজারে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। গান্ধীজি সম্পর্কে একটি ছোট্ট আলোচনা সভার আয়োজনও করা হয়েছিল এদিন। আজকের দিনটি পালন করবার পাশাপাশি এলাকাকে পরিষ্কার রাখতে পড়ুয়াদের নিয়ে সাফাই অভিয়ান চালায় সংগঠনটি। এদিন বামন পুকুর থেকে গণপাদা পর্যন্ত সাফাই অভিযান চালানো হয়েছে।

গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি ফাদার লোরেন্স বলেন, “আজ গান্ধীজির জন্মদিনে দাঁতন গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট ও এলাকার ভাইবোনরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি আমাদের এই ছোট্ট গ্রামকে পরিষ্কার রাখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *