টুকরে টুকরে গ্যাং! সুর বদল শেহলা রশিদের, প্রশংসা মোদি শাহের

আমাদের ভারত, ১৭ নভেম্বর: একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শহেলা রাশিদ। যাকে বিজেপির নেতারা টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য বলে কটাক্ষ করতেন। সেই শেহলা রসিদের আচমকাই সুর বদল। একসময়ের কট্টর সমালোচকের মুখে এখন মোদী–শাহের জন্য প্রশংসা ঝরে পড়ছে।

সোশ্যাল মিডিয়ায় নানাজন ট্রোল করতো তাকে। এবার সেই সরকারবিরোধী শহেলার গলায় বিজেপির শীর্ষ নেতাদের জন্য প্রশংসা ঝরে পড়েছে। তাহলে শহেলা আগে কেন এসব কথা বলতেন? তার কথায় , অন্যের কাছ থেকে শুনে বলতাম। আগের মন্তব্যের জন্য ক্ষমা চাইছি।

সংবাদ সংস্থা এ এন আই এর কাছে শহেলা বলেন, “আমরা এখন দেখছি একটি সুন্দর প্রশাসন। প্রধানমন্ত্রী সমালোচনাকে পাত্তা দেন না। তিনি নিঃস্বার্থ মানুষ। জাতীয় স্বার্থে কাজ করেন।”

অমিত শাহের প্রশংসাতেও পঞ্চমুখ শহেলা। তিনি বলেন, কাশ্মীরে শান্তি নিশ্চিত করেছেন অমিত শাহ। কাশ্মীরে পরিবর্তন এনেছেন তিনি। শহেলার বলেন, “কাউকে তো বরফ ভাঙ্গতে হবে, সেটা করেছে এই সরকার। আমি সরকারকে কৃতিত্ব দেব। বিশেষত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতিত্ব দেব।”

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা নিয়ে এক সময় সরব হলেও কিছু দিন আগে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সুপ্রিমকোর্টে তা থেকে নিজের নাম প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন তিনি। আদালত সেই আবেদন মেনেও নিয়েছিল। এবার সংবাদ সংস্থা এ এন আই এর কাছে পরিষ্কার করে শহেলা রশিদ জানিয়ে দিলেন তিনি মনে করেন, মোদী নিঃস্বার্থ মানুষ ও তিনি জাতীয় স্বার্থে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *