ক্যানিংয়ে উদ্ধার গন্ধগকুল

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৯ জুন: সন্তান সহ একটি পূর্ণবয়স্ক গন্ধগকুল এলাকার একটি তালগাছ থেকে নিচে পড়ে গিয়েছিল রবিবার। মা ও সন্তানকে উদ্ধার করে নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন ক্যানিংয়ের আমতলা গ্রামের বাসিন্দা ইবনেসিয়াব লস্কর। গাছ থেকে পড়ে গিয়ে দুজনেই আঘাত পেয়েছিল। গত দুদিন ধরে তাঁদেরকে খাবার খাইয়ে, শুশ্রূষা করে মঙ্গলবার বন দফতরের হাতে তুলে দেন ঐ যুবক। এদিন বিরল প্রজাতির এই গন্ধগকুল ইবনেসিয়াবের বাড়িতে রয়েছে সেই খবর পেয়ে সেগুলিকে উদ্ধার করে মাতলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন বনকর্মীরা। সম্পূর্ণ সুস্থ হলে তাঁদের নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

দক্ষিণ ২৪ পরগণা বনবিভাগের ডিএফও মিলন কান্তি মণ্ডল বলেন, “এটি একটি বিরল প্রজাতির প্রাণী। ঐ যুবককে ধন্যবাদ তিনি সেটিকে রক্ষা করেছেন। সম্পূর্ণ সুস্থ হলে মা ও সন্তানকে নির্দিষ্ট জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *