অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২এপ্রিল:
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের ঐতিহ্য মন্ডিত বেলিয়াবেড়া এলাকায় রয়েছে শ্রীশ্রী বাঘেশ্বর জিউর মন্দির। এই মন্দিরে প্রতিবছরই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয় গাজন মেলা। এবারও করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে গাজন মেলাকে কেন্দ্রকরে মেতে উঠেছেন এলাকার বাসিন্দারা।

গজন মেলার নিয়ম অনুযায়ী ভক্তগণ পাঁচদিন নির্জলা উপবাস থাকার পর এদিন আগুনের উপর দিয়ে হেঁটে মন্দিরে প্রবেশ করেন এবং রাতে আতপ চালের ভাত খেয়ে উপবাস ভঙ্গ করেন, যা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় হয়। গাজন মেলাকে কেন্দ্রকরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বেলিয়াবেড়া রাজবাড়ির বংশধর সুরজিৎ দাস বলেন, ‘প্রায় ৩০০বছর ধরে চলে আসছে। আগের বছর করোনা আবহে বন্ধ ছিল এই গাজন মেলা। তাই এবছর প্রচুর ভিড় হয়েছে। প্রায় ১১হাজার লোকের সমাগম হয়েছে এবছর।’ তবে মেলা চলাকালীন অধিকাংশের মুখে মাস্ক দেখা যায়নি। এবিষয়ে তিনি বলেন, ‘সবাইকে যতটা সম্ভব সচেতন করছি। আমরা বলছি মাস্ক পরে থাকতে, প্রায় সকালে মাস্ক পরেছিলেন কিছু তার মধ্যে পড়ে আসেননি।

