অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৬ আগস্ট: জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ঝাড়গ্রাম সিপিআইএম পার্টি অফিসে এলেন নেতাই কান্ডে অভিযুক্ত ফুল্লরা মন্ডল। দলের তরফে ঝাড়গ্রাম পাঁচ মাথার মোড়ে তাকে দলীয় কর্মীরা ফুল মালা দিয়ে বরণ করে নেন। স্লোগান দেন তাদের নেত্রী সাচ্চে থে।
পার্টি অফিসে ফুল্লরা দেবী সতীর্থদের মালা দেখিয়ে জানান, এই ভার বহন করতে আন্দোলনের মধ্যেই থাকবেন তিনি। ২০০৮ থেকেই তিনি ঘর ছাড়া। সব চক্রান্ত, এখন তা মানুষের কাছে পরিষ্কার। মানুষ এর জবাব দেবে। তাই মানুষের সাথে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন তিনি।

