আমাদের ভারত, ১৬ মার্চ: ভারতের জ্বালানি সঙ্কটের মাঝে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেল। সোমবার গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে পৌছালো ভারতের এলপিজি ট্যাঙ্কার শিবালিক। পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালী পার হয়ে দু’দিন আগেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি। তবে শুধু শিবালিক নয়, আরো একটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার বাহিত জাহাজ নন্দাদেবীও হরমুজ প্রণালী পেরিয়ে আসছে।
নন্দাদেবী মঙ্গল-বার মুম্বাই বন্দরে পৌঁছাতে পারে বলে জানাগেছে। দুই জাহাজে নিরাপদ যাত্রায় ভারতের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।
শিবালিক গত মাসে শুরু হওয়ার যুদ্ধ পরিস্থিতির পর হরমুজ প্রণালী পার হয়ে ভারতে পৌঁছায়। দ্বিতীয় ট্যাঙ্কার নন্দা দেবী হবে তৃতীয় ট্যাঙ্কার। এর আগে যে জাহাজটি ভারতে পৌঁছেছিল সেটি সৌদি আরব থেকে এসেছিল। সেটি ছিল অয়েল ট্র্যাঙ্কার।
ভারতীয় ট্যাঙ্কার গুলির নিরাপদ যাত্রার পিছনে উল্লেখযোগ্য কূটনৈতিক তৎপরতারও বড় ভূমিকা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর ইরানের বিদেশ মন্ত্রীর সাথে চার দফা আলোচনার করেন। এছাড়া গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে। এই কূটনৈতিক যোগাযোগের পরই জাহাজগুলির নিরাপদে যাত্রা হয় বলে জানাগেছে।
শিবালিক এবং নন্দাদেবীতেও রয়েছে বিপুল পরিমাণ তরল গ্যাস। প্রতিটি জাহাজেই প্রায় ৯২ হাজার ৭০০ মেট্রিক টন গ্যাস রয়েছে বলে জানাগেছে।
হরমুজ প্রণালীর দুই প্রান্তে এখনও দুই ডজনেরও বেশি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ আটকে রয়েছে। সেগুলি নিরাপদে পার করানোর চেষ্টা চালাচ্ছে ভারত। জগো প্রকাশ নামে আরও একটি জাহাজও পেট্রোল বহনকারী হরমুজ প্রণালীর পূর্ব দিক থেকে যাত্রা শুরু করেছে বলে খবর।

