ভারত বাংলাদেশ সীমান্ত বাগদায় ৫ কোটি আড়াই লক্ষ টাকার সোনা উদ্ধার, গ্রেফতার ১

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ সেপ্টেম্বর: ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এক পাচারকারী সহ ৮১টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। যার ওজন নয় কেজি আটশো গ্রাম। বাজার মূল্য প্রায় পাঁচ কোটি আড়াই লক্ষ টাকা।

রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বাগদা থানার ভারত বাংলাদেশ সীমান্তের রণঘাট গ্রাম থেকে উদ্ধার করা হয় সোনাগুলি। বিএসএফ জানিয়েছে, ধৃতের নাম নাজিম মণ্ডল। সে বাগদা থানার কুলিয়া এলাকার বাসিন্দা।

বিএসএফের কমান্ডিং অফিসার যোগেন্দ্র অগ্রবাল জানিয়েছেন, রবিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তে কৃষি কাজ করতে কাটা তাঁরের মধ্যে ঢুকে ছিল নাজিম। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঘাসপাতার মধ্যে করে একটি প্লাস্টিকে মুড়িয়ে ৮১টি সোনার বিস্কুট মাথায় নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা সন্দেহ জনক ভাবে ওই পাচারকারীকে আটক করে। এরপর তাঁকে তল্লাশি চালিয়ে ঘাসপাতার বোঝা থেকে ৮১টি সোনার বিস্কুট উদ্ধার করে। এরপর ওই পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সোমবার সোনার বিস্কট সহ ওই পাচারকারীকে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে জানা যায়, নাজিম মণ্ডল আন্তর্জাতিক সীমান্তের কাছে কৃষিকাজ করতে গিয়েছিল। সেখানে এক বাংলাদেশি তাকে সোনার বিস্কুট দিয়েছিল, যা নিয়ে সে তার গ্রামের দিকে আসছিল। তখন বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *