সন্ন্যাসী থেকে মুখ্যমন্ত্রী! বহু বাঁধাবিপত্তির পর প্রকাশিত হল যোগী আদিত্যনাথের জীবনী

আমাদের ভারত, ৪ মার্চ:
“সন্ন্যাসী থেকে মুখ্যমন্ত্রী” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনী গ্রন্থের বাংলা সংস্করণ প্রকাশিত হল কলকাতায়। মূল লেখক ডঃ শান্তনু গুপ্ত। তাঁর বইটি বাংলায় অনুবাদ করেছেন সিংহবাহিনীর সভাপতি তথা বিজেপি নেতা দেবদত্ত মাজি। বইটি প্রকাশ করেছে কলকাতার অগ্নিযুগ প্রকাশনা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনী সম্বলিত এই বইটির বাংলা সংস্করণ প্রকাশ করতে কলকাতা-ভিত্তিক প্রকাশকরা একরকম নারাজ ছিলেন। তারা বইটি প্রকাশ করতে রাজি না হওয়ায়, সেই কাজ নিজের কাঁধে তুলে নেন বিজেপি নেতা এবং সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাজি।

বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া রাজনৈতিক চাপের কারণেই কলকাতার ছয়জন প্রকাশক বইটি প্রকাশ করতে চাননি বলে অভিযোগ করেন দেবদত্ত মাজি।‌ সেই কারণেই তিনি এই কাজের গুরুদ্বায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বলে জানান।

সম্প্রতি কলকাতায় ডক্টর শান্তনু গুপ্ত, রাজীব মন্ত্রী এবং হর্ষ মধুসূদন এসে এই বইটির উদ্বোধন করেছেন। বইটির প্রকাশে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ওটিটি প্লাটফর্মেও বইটি কিনতে পাওয়া যাচ্ছে।
নিচের লিঙ্কে ক্লিক করলেই আগ্রহীরা বইটি কিনতে পারবেন।
Yogi Adityanath -SANYASI THEKE MUKHYOMONTRI https://www.amazon.in/dp/8195515142/ref=cm_sw_r_awdo_YGNN6JAFYTAVWE5ZM60B

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *