মোদী মন্ত্রিসভায় বাংলার নতুন চার মুখ সুভাষ, নিশীথ,জন,শান্তুনু, মন্ত্রিত্ব হারালেন বাবুল ও দেবশ্রী

আমাদের ভারত, ৭ জুলাই:নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভায় বাংলার চারজন সাংসদ মন্ত্রিত্ব পেতে চলেছেন। সাংসদ সুভাষ সরকার, নিশীথ প্রামানিক, জন বার্লা ও শান্তনু ঠাকুরের মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে। সূত্রের খবর এরা কেউই পূর্ণ মন্ত্রী হচ্ছেন না। সকলেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবেন। অন্যদিকে মন্ত্রিত্ব হারিয়েছেন দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়।

মোট ৪৩ জন নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন। তার মধ্যে ১৫ জন হবেন পূর্ণ মন্ত্রী। এদের মধ্যে ৭ জন প্রথমবার মন্ত্রী হচ্ছেন। মোদী মন্ত্রিসভার উল্লেখযোগ্য মন্ত্রী যারা পদত্যাগ করেছেন, তারা হলেন, ডঃ হর্ষবর্ধন , রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, রমেশ পোখড়িয়াল নিশাঙ্ক।

বাংলার চারজন ছাড়াও মোদী মন্ত্রিসভার নতুন সদস্যরা হলেন, নারায়ন টাটু, রানে, সর্বানন্দ সোনোয়াল, ডক্টর বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণব, পশুপতি কুমার পরশ, কিরণ রিজিজু, রাজকুমার সিং, হরদীপ সিং পুরি, মনসুখ মান্ডব্য, ভূপেন্দ্র যাদব,পুরুষোত্তম রুপালা, জি কিষান রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর,পঙ্কজ চৌধুরী,অনুপ্রিয়া সিং‌ প্যাটেল, সত্যপাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর, শোভাকরণ দোলজে, ভানু প্রতাপ সিং বর্মা, দর্শনা বিক্রম জার্দোশ, মিনাক্ষী লেখি,অন্নপূর্ণা দেবী,নারায়ণ স্বামী, কৌশল কিশোর, অজয় ভাট, বিএল বার্মা, অজয় কুমার, দেবু সিং চৌহান, ভগবন্ত খুবা কপিল মোড়েশ্বর পাটিল,প্রতিমা ভৌমিক, ভাগবত কিশনরাও কারাত, রাজকুমার রঞ্জন সিং, ভারতী প্রবীণ পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, মুঞ্জাপাড়া মহেন্দ্র ভাই, এল মুরুগান।

এদিকে বাবুল ও দেবশ্রী ছাড়াও মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, সদানন্দ গৌড়া, রমেশ পোখড়িয়াল নিশাঙ্ক, সন্তোষ গাংওয়ার, সঞ্জয় ধৌত্রে, রাও সাহেব পাটিল দানবে, অশ্বিনি চৌবে,তাহরচন্দ গেহেলট, প্রতাপ সারেঙ্গি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *