ডেবরায় দুয়ারে সরকার শিবিরে প্রীতি ফুটবল ম্যাচ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ডেবরা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় প্রীতি ফুটবল ম্যাচ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আদিবাসী মানুষদের মধ্যে খেলাধূলার মানকে আরো এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে এবং আদিবাসীদের সংস্কৃতিকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। তাছাড়াও রাজ্য সরকারের নানা জনমুখী উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, সমাজসেবী সুজয় হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *