তাজা বোমা উদ্ধার মগরাহাটে

আমাদের ভারত, মগরাহাট, ২২ সেপ্টেম্বর: একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগণার মগরাহাট থানা এলাকার করিমাবাদ নস্কর পাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বেশকিছু তাজা বোমা উদ্ধার হয়। এরপরই বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে বোম স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। তবে কে বা কারা কি কারণে এই বোমা বাড়িটিতে মজুত করেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *