জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: মেদিনীপুর সদর ব্লকের পাইকারাপুরে মিলন সংঘ ক্লাবের সহযোগিতায় বিনে পয়সার চিকিৎসা কেন্দ্র শুরু করলেন চিকিৎসক সন্তু বাসুলি। রবিবার পরিবেশ দিবসে সংঘ প্রাঙ্গনে শুরু হয়েছে বিনে পয়সার ক্লিনিক। এখন থেকে প্রতি রবিবার এই ক্লিনিকে বিনামূল্যে রোগী দেখবেন তরুণ চিকিৎসক ডাঃ সন্তু বাসুলী।

২০২০ সালে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে তিনি এমডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ক্লিনিক শুরুর সময় তাকে উৎসাহিত করতে তার বাবা গোবিন্দ বাসুলি সহ উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক ও ক্লাবের সদস্যরা।
প্রথমদিন চিকিৎসার জন্য এসেছিলেন ১৮ জন রোগী। এলাকার কৃতি ছাত্র হিসেবে পরিচিত সন্তু বাসুলির এই উদ্যোগকে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

