ঝাড়গ্রামে মাশরুম চাষের জালিয়াতির পর্দাফাঁস

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ জুন:
মাশরুম চাষের প্রশিক্ষণ দিয়ে লক্ষাধিক টাকা আয়ের প্রলোভন দেখিয়ে টাকা আদায়। চাষের বদলে নেট ব্যবসা পেতে বেকার যুবক যুবতী দের প্রতারনা। ঘটনায় আটক এক যুবক, নাম কৃষ্ণা সিং।

অভিযোগ ঝাড়গ্রাম থানার বাঘমুড়ি গ্রামের বাসিন্দা কৃষ্ণা সিং,বাঘ মুড় গ্রামে মাশরুম প্রজেক্ট তৈরি করে–এরকমই সে জানিয়েছিল। যদিও গ্রামে এরকম কোনো প্রজেক্টের অস্তিত্ব নেই।

প্রজেক্টে কাজ দেওয়ার নামে বেকার যুবকদের নিয়োগ করা হয়। প্রত্যেকের কাছে ট্রেনিং বাবদ ৭৫০০টাকা করে নেওয়া হয়। ভর্তির পর জানানো হয়, প্রত্যেককে ১০জন সদস্য জোগার করতে হবে। সদস্য জোগাড় করলে শুরু হবে বেতন। ১০জন জোগাড় হলে মাসে ১৫হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পাশা পাশি কোম্পানিতে তারা জায়গাও পাবে। সুযোগ পাবে বিদেশ ভ্রমণের। মাশরুম চাষের বদলে শুরু হয় চেনব্যাবসার মাধ্যমে টাকা আদায়।

লকডাউন উপেক্ষা করে একটা ট্রেড লাইসেন্স বার করে শহরের মধ্যে একটি দোকান ঘরে চলতে থাকে মাশরুম চাষের প্রশিক্ষণের নামে চেন ব্যবসা। সেই খবর জানতে পেরে পুলিশ তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার। এখনো পর্যন্ত কত জন বেকার যুবক যুবতীর কাছ থেকে কত টাকা আদায় করেছে সমস্ত বিষয় তদন্ত করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *