চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, বালুরঘাটের চকভৃগু থেকে গ্রেফতার এক মহিলা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ অক্টোবর: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করলো বালুরঘাট থানার পুলিশ। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চকভৃগু এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত ওই মহিলার নাম শেফালী চক্রবর্তী। বাড়ি বালুরঘাটের চকভৃগু এলাকায়। এদিন ধৃত মহিলাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও আদালত সূত্রের খবর অনুযায়ী চকভৃগুর বাসিন্দা শেফালী চক্রবর্তী বেশকিছুদিন ধরেই বেকার ছেলে মেয়েদের চাকরি করে দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায় করছিলেন। টাকা নেবার পরেও চাকরি দিতে না পারায় শেফালীর বিরুদ্ধে ৭ লক্ষ ৩৫ হাজার টাকার আর্থিক প্রতারণার লিখিত অভিযোগ দায়ের হয় বালুরঘাট থানায়। যার পরিপ্রেক্ষিতেই এদিন ওই মহিলাকে গ্রেফতার করে আদালতে পাঠায় বালুরঘাট থানার পুলিশ। যেখানেই বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী সুদীপ্ত দাস বলেন, একটি প্রতারণার মামলায় শেফালী চক্রবর্তীকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

1 thoughts on “চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, বালুরঘাটের চকভৃগু থেকে গ্রেফতার এক মহিলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *