স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখায় ১৭ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার মূল অভিযুক্ত

আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ মে: স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখায় ১৭ কোটি টাকার প্রতারণা। গ্রেফতার মূল অভিযুক্ত। অভিযুক্তেকে মঙ্গলবার গভীর রাতে আরামবাগ থেকে গ্রেপ্তার করা হয়। ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরীর নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করে। অভিযুক্তকে ঘাটাল মহকুমা আদালত পাঁচদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ওই প্রতারকের নাম রাজীব বক্সি। যদিও সে নিজেকে গৌতম বন্দ্যোপাধ্যায় নামে এবং নিজেকে সাইবার ক্রাইমের উচ্চতর অফিসার বলে পরিচয় দিত।
সেই মিথ্যে পরিচয় এবং প্রতারণার সাহায্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ঘাটাল শাখা থেকে ১৭ কোটি টাকার প্রতারণা করে। ১৯৭ কমিউনিকেশন লিমিটেড যা পেটিএম নামে পরিচিত, নিউ দিল্লির ওই সংস্থার অ্যাকাউন্ট থেকে ৪২ লাখ ২,৭০৫ টাকা সাতবার অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এরপর বিষয়টি পেটিএম কর্তৃপক্ষের নজরে আসে। পেটিএম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে স্টেট ব্যাঙ্ক বিষয়টি জানতে পারে।এরপর ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার জয়ন্ত মণি ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং এসবিআই জানতে পারে যে ঘাটালে একটি জাল চক্র কাজ করছে। ওই প্রতারক অর্থাৎ রাজীব নিজেকে সাইবার ক্রাইমের বড় মাপের অফিসার হিসেবে পরিচয় দিয়ে ঘাটাল ব্রাঞ্চের বিভিন্ন ফোন নাম্বার থেকে ফোন করে বলতো, নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওই অ্যাকাউন্টে হ্যাকাররা টাকা লেনদেন করেছে। যাদের অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টে ওই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলতো। ব্রাঞ্চ ম্যানেজার ওই প্রতারকের কথা বিশ্বাস করে কাজ করতেন এবং রাজীবকে ব্যাঙ্কের অফিসার শ্রীমন্ত দাস সহায়তা করত। শ্রীমন্ত দাস’কে পুলিশ গ্রেফতার করেছে এবং তৎকালীন ব্রাঞ্চ ম্যানেজার গৌতম দত্ত’কে সাসপেন্ড করা হয়েছে।
মঙ্গলবার ওই প্রতারকের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এসডিপিও অগ্নিশ্বর চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আরামবাগ থেকে গভীর রাতে তাকে গ্রেফতার করে। ওই প্রতারক বিলাসবহুল জীবনযাপন করত এবং তার চারটি বিলাসবহুল বাড়ি আছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *