সাথী দাস, পুরুলিয়া, ১১ আগষ্ট: সরকারি দপ্তরে চাকরির দেওয়ার নাম করে টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগে পুরুলিয়া শহর থেকে দুজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে সদর থানার পুলিশ। বুধবার জেলা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহরের নিম ট্যাঁড়ের বাসিন্দা রাজা চ্যাটার্জি ও নডিহার ইউ সি সিনহা স্ট্রিটের বাসিন্দা অমিত সেন নামে দুই ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছে তিন লক্ষ টাকা নেয়। চাকরি তো দূরঅস্ত তারা টাকা ফেরত দিতে অস্বীকার করে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ।

