মেদিনীপুর জেলার প্রতিটি কোর্টে ২২ টি বেঞ্চে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে হল চতুর্থ জাতীয় লোক আদালত

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: আজ সারা দেশের সমস্ত জেলার আদালতগুলোতে শনিবার চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এরই অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর জেলা আদালত, খড়্গপুর, ঘাটাল, গড়বেতা, দাঁতন আদালতে প্রতিটি কোর্টে মোট ২২ টি বেঞ্চে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে চতুর্থ জাতীয় লোক আদালত বসে।

মেদিনীপুর সদর কোর্ট এ প্রদীপ জ্বালিয়ে লোক আদালতের সূচনা করেন জেলা ও দায়রা বিচারক অমিত চক্রবর্তী। এদিনের লোক আদালত কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিচার প্রার্থীরা উপস্থিত হয়। দীর্ঘদিন ধরে চলা কয়েক হাজার মামলার নিষ্পত্তি করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া ব‌ইছে। আজকের এই আদালতগুলোতে মূলতঃ মোটরভেহিক্যাল সংক্রান্ত, ব্যাঙ্ক লোন, বিদ্যুৎ সংক্রান্ত, গাড়ি দুর্ঘটনা যুক্ত মামলা, বৈবাহিক মামলা সহ নানা ধরনের মামলার আজ নিষ্পত্তি করা হয়।

জেলা আইনি পরিসেবা কেন্দ্রের সচিব দীব্যেন্দু নাথ জানান, জেলার মোট চারটি আদালতে এদিন নথিভুক্ত প্রায় ১৬ হাজার মামলার মধ্যে প্রায় অর্ধেক মামলার নিষ্পত্তি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *