করণদিঘিতে এক মহিলার ব্যাগ চুরির ঘটনায় চার মহিলা গ্রেফতার, উদ্ধার ৪১ হাজার টাকা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ আগস্ট: গাড়ি থেকে এক মহিলার টাকার ব্যাগ চুরির ঘটনায় চার মহিলাকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার করণদিঘিতে আসার সময় ডালখোলার স্কুলপাড়ার বাসিন্দা বেবি দোস্তিদারের দু’লক্ষ টাকা সমেত ব্যাগ উধাও হয়ে যায়। তার আগে ধৃত ওই চার মহিলা আগের স্টপেজে নেমে যায়। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে আসে করণদিঘি থানার পুলিশ। তদন্তে নেমে করণদিঘি থানার ক্ষেত্রাবাড়ি গ্রামের কাছে ওই চার জন মহিলাকে পুলিশ আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল সবিতা কুমারী, রিঙ্কু দেবী, মধু কুমারী, পাখি দেবী। তারা পুরুলিয়া জেলার কসবা থানার দৌগাছি এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন ইসলামপুর আদালতে পেশ করে পুলিশ। এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *