সরকারি হোম থেকে পালিয়ে গেল চার মহিলা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ এপ্রিল: শনিবার রাতে জানালা ভেঙ্গে মেদিনীপুরের সরকারি হোম থেকে চারজন মহিলার পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বালিকা ভবনে থাকতেন তারা। 

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, আবাসিক চার মহিলা শনিবার গভীর রাতে হোমের জানালা ভেঙ্গে পালিয়েছে। এর ফলে প্রশ্ন দেখা দিয়েছে হোমের সরকারি নিরাপত্তা নিয়ে। হোমের মধ্যে  পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কিভাবে পুলিশের নজরদারি এড়িয়ে চার মহিলা আবাসন থেকে পালিয়ে যেতে সক্ষম হল তা নিয়ে জেলা প্রশাসনের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ইতিমধ্যে ঘটনার প্রাথমিক তদন্ত করেছেন জেলা পুলিশের পদস্থ  আধিকারিকরা। তদন্ত শুরু করেছেন চাইল্ড প্রটেকশন অফিসার। প্রশাসনের সংশ্লিষ্ট সমস্ত স্তরে তদন্ত শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও পুরো ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ হোম কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *