মালদায় বোলেরো গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত চার

আমাদের ভারত, মালদা, ১৫ আগস্ট: বোলেরো গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হল। ঘটনাটি ঘটে গাজলের মশালদিঘি ও আহরা এলাকার মাঝামাঝি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জানা যায়, বোলেরো গাড়িটি রায়গঞ্জের দিক থেকে মালদা আসছিল অন্যদিকে একটি ডাম্পার মাল বোঝাই করে মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। মশালদিঘি ও আহোড়ার মাঝামাঝি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। বোলারো গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে মারা যান তিনজন আর স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে একজনকে গাজল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তিনি রাস্তায় মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ। তারা উদ্ধার কাজে হাত লাগান। মৃত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি তবে, কোনো সরকারি অফিসের গাড়ি হবে তা বোঝা যায়। অনেকের ধারণা কোনও সরকারি আধিকারিক হবেন। তিনি তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *