বড়ঞায় পথ দুর্ঘটনায় মৃত্যু চারজনের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ মার্চ: সোমবার সাত সকালে মুর্শিদাবাদের বড়ঞায় রাস্তার পাশে পড়ে চার যুবকের দেহ। বড়ঞার মড্ডা গ্রামে সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে দেহগুলি দেখতে পান গ্রামবাসীরা। দুর্ঘটনার জেরেই এই মৃত্যু বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুকেশ বাগদি, অনিত বাগদি ও প্রকাশ বায়েন বড়ঞার বেলগ্রামের বাসিন্দা এবং বিদ্যুৎ বাগদি তেলডুঙার বাসিন্দা।

পরিবার সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বড়ঞার বেলগ্রামের ৩ যুবক পাশের গ্রাম তেলডুঙাতে যাত্রা শুনতে যান, সেখান থেকে তারা রাতে কুলি গিয়েছিলেন। প্রাথমিক অনুমান, কুলি থেকে গ্রামে ফেরার সময় মোটর বাইক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের কালভার্টে ধাক্কা মারে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়, খবর পেয়ে ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়।

সোমবার দুপুরে ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় তাদের পরিবারের সদস্যদের হাতে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যদের বাড়ি পৌছান বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *