স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ মার্চ: বরযাত্রীর গাড়ি ছিনতাই করার ঘটনায় চার দুষ্কৃতিকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া পুলিশ ক্যাম্প মহেশপুর এলাকায় বরযাত্রীর গাড়ি ছিনতাই কান্ডে চার দুষ্কৃতিকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। আজ ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ধৃতদের ৫ দিনের পুলিশ
হেফাজতের জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে বরযাত্রী বোঝাই দুটি ছোট গাড়ি আটক করে ছিনতাই করে একদল
দুষ্কৃতি। দুষ্কৃতিরা ছিনতাইয়ের পরে চম্পট দিলে বরযাত্রীরা পুলিশে অভিযোগ জানায়। পুলিশ তদন্তে নেমে শনিবার গভীর রাতে রসাখোয়া সংলগ্ন মহেশপুরে ফাজির মহম্মদের বাড়িতে হানা দিয়ে ফাজিরকে আটক করে। ফাজিরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হানা দেয় ভবানীপুরে নাসিবুরের বাড়িতে। নাসিবুরকে সাথে নিয়ে সাদ্দাম আলি ও আকবর আলিকে আটক করে করণদিঘি থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, মহেশপুর গোয়াগাঁও রাস্তায় ছিনতাই চালায় এই চার দুষ্কৃতি। এদের সাথে অন্য আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখতে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়েছে পুলিশ।

