জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৮ মে: অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করল খড়গপুর টাউন থানার পুলিশ। শনিবার রাতে টাউন থানার গোলবাজার এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ চার জন দুষ্কৃতীকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের তাড়া করে ধরে ফেলে। ওই দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বলে পুলিশ জানিয়েছে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি গুলি, দুটো মুখোশ সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে।
গত ২ মে খড়্গপুরের সুভাষপল্লী এলাকায় এক ব্যবসায়ীর ৭ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গতকাল রাতে টাউন থানার পুলিশ গোকুলপুর থেকে সেখ মুস্তাফা নামে আরো এক জনকে গ্রেফতার করে। ধৃতদের আজ খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়।

