আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ জুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত আসনে মোট চারজন তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন। রবিবারের ১৮/২০৮ ও ১৮/২০৯ নম্বর বুথের কর্মীদের নিয়ে কর্মিসভার আয়োজন করে তৃণমূল। ১৮/২০৮ নম্বর বুথের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী অনুরাধা রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
অন্যদিকে ১৮/২০৯ নম্বর বুথে তৃণমূল প্রার্থী বাইথুন বেগম ও এলাকার ৩৯ নম্বর আসনে পঞ্চায়েত সমিতির প্রার্থী অসীম রায়, এছাড়া জেলা পরিষদের প্রার্থীকে তৃণমূলে পক্ষে ভোট দেওয়ার আবেদন জানানো হল।
এ দিনের সভায় তৃণমূলের এসটি, এসসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস ছিলেন।
জানা গিয়েছে, পাহাড়পুর
গ্রাম পঞ্চায়েতে সদস্য-সদস্যের আসন মোট ৩০টি। এই ৩০টি আসনের মধ্যে ৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। বাকি আসলে বিরোধীদের পাশাপাশি শাসক দলের সঙ্গে হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই চলছে। ১৮/২০৮ নম্বর বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী অনুরাধা রায় বলেন,”আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। কিন্তু কাজ করতে গেলে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ভূমিকা যথেষ্ট। এই কারণে দুটি আসলের পাশাপাশি অন্য প্রার্থীদের জয়ী করতে এ দিনের সভা।”
এদিকে পঞ্চায়েত সমিতির প্রার্থী অসীম রায় বলেন, “দলের পক্ষে সকলকে ভোট দেওয়ার অনুরোধ করা হচ্ছে। এই কারণে কর্মী সভার আয়োজন। একালায় ভোট প্রচার চলছে।”

