পুরুলিয়ার কেন্দায় বধূ হত্যার অভিযোগে স্বামী সহ গ্রেফতার চার

সাথী দাস, পুরুলিয়া, ২৭ জুলাই: বধূর মৃত্যুর ঘটনায় স্বামী সহ চার জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার কুচুং গ্রামে। ধৃতদের আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিয়ের আড়াই বছরের মাথায় রহস‍্যজনকভাবে গৃহবধূর মৃত্যু হয় শ্বশুর বাড়িতে। গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় স্বামী সহ চারজনকে। আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়।

গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ, খুন করা হয়েছে তাদের মেয়েকে। অভিযোগের ভিত্তিতে কুচুং গ্রাম থেকে গ্রেফতার করা হয় স্বামী আলী হোসেন আনসারী, শ্বশুর রমজান আনসারী ভাসুর আলাউদ্দিন আনসারী ও জা সালেখা বিবিকে গ্রেফতার করে কেন্দা থানার পুলিশ।

জানা গিয়েছে, আড়াই বছর আগে মফস্বল থানার দক্ষিণ বহাল গ্রামের বাসিন্দা তৈমুনের সাথে কেন্দা থানার কুচুং গ্রামের বাসিন্দা আলী হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারের মধ্যে অশান্তি লেগেই থাকতো। এর আগেও তাদের মেয়ে অশান্তির ঘটনা পারিবারকে জানায়। তখনকার মতো বুঝিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় মৃতার বাপের বাড়িতে শ্বশুড় বাড়ির পক্ষ থেকে জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। যা কোনোভাবেই মেনে নিতে পারেনি বাপের বাড়ির লোকজনেরা। সঙ্গে সঙ্গে বাপের বাড়ির লোকজন মেয়ের শ্বশুর বাড়িতে যায়। সেখানেই তাকে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তৈমুনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার ১টি ৯ মাসের শিশু কন্যা রয়েছে। আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহের ময়না তদন্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *