শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠের প্রতিষ্ঠাতা মুকুন্দ বিহারী সাহার তিরোধান অনুষ্ঠান রামপুরহাটে

আশিস মণ্ডল, বীরভূম, ১৪ মার্চ: শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠের প্রতিষ্ঠাতা মুকুন্দ বিহারী সাহার ৬১ তম তিরোধান দিবস পালন করা হল শ্রদ্ধার সঙ্গে। বীরভূমের রামপুরহাট থানার শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ সোসাইটি আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমরম কলেজের অধ্যক্ষ অমিত চক্রবর্তী, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিখিল কুমার সিনহা, শিক্ষক বরুণ কর্মকার, নিখিল সাহা, অভিনেতা অনির্বাণ গুহ, বীরভূম জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ অপূর্ব মণ্ডল, রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পান্থ দাস সহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত গুণী জনেরা মুকুন্দ বিহারী সাহার স্মৃতিচারণ করেন। মুকুন্দ বিহারী সাহাকে সারদা মায়ের মন্ত্র শিষ্য বলে উল্লেখ করা হয়। তাঁর দান করা জমিতে তিলে তিলে কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল সেকথাও উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠানের মাঝে মাঝে স্কুলের ছেলেমেয়েরা নৃত্য পরিবেশন করে। দুপুরে ছিল পংক্তি ভোজের আয়োজন। আদিবাসী অধ্যুষিত এলাকার পাঁচ সহস্রাধিক মানুষ পাতেপাত ঠেকিয়ে খাওয়া দাওয়া সারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *