Sujoy Hazra, Midnapur, গম্ভীরা বাবার মাজার শরিফে কমিউনিটি হলের শিলান্যাস, উপস্থিত বিধায়ক সুজয় হাজরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা এলাকার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে গম্ভীরা বাবার মাজার শরিফ প্রাঙ্গণে একটি কমিউনিটি হল নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হলো। শুক্রবার দুপুর ১টা নাগাদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত অর্থে এই কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় মানুষের সুবিধার্থে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই কমিউনিটি হল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।

শিলান্যাস অনুষ্ঠানে এলাকার বহু সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই কমিউনিটি হল নির্মাণের উদ্যোগ নেওয়ায় তারা বিধায়ককে ধন্যবাদ জানান।

স্থানীয়দের মতে, এই কমিউনিটি হল নির্মিত হলে এলাকার সামাজিক অনুষ্ঠান, সভা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আরও সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *