সাইকেল করে শুশুনিয়া পাহাড়ের জল নিয়ে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে পাড়ি ইন্দারাগোড়া বোলবোম কমিটির চল্লিশ সদস্যের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ জুন: ভারতের সার্বিক কল্যাণ কামনায় ইন্দারাগোড়া বোলবোম কমিটির চল্লিশ জন সদস্য আজ সকালে সাইকেল করে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। শুশুনিয়া পাহাড়ের ঝর্নার জল নিয়ে তারা জলাভিষেক করবেন।
আজ সকালে এই অভিযাত্রী দলকে শুভেচ্ছা জানাতে বহু মানুষ উপস্হিত হন ইন্দারাগোড়ায়। ২৪ দিনের এই যাত্রাপথে তাদের যাতে কোনও রকম অসুবিধায় পড়তে না হয় তার জন্য সাথে দুটি গাড়িতে খাদ্য সামগ্রী, রাধুনি, চিকিৎসক, সাইকেল মিস্ত্রি রয়েছেন।

অভিযাত্রী দলের সদস্য বিশ্বজিৎ কর্মকার জানান, প্রায় ২২০০ কিলোমিটার রাস্তা তারা পাড়ি দেবেন।দৈনিক তাদের লক্ষ্য মাত্রা ১০০ মাইলের অধিক রাস্তা অতিক্রম করার। ইতিপূর্বে তারা ভূবনেশ্বর, বেনারস, নেপালের পশুপতিনাথ মন্দির, সিকিম, ভূটান সহ বেশ কয়েকটি শিবমন্দিরে সাইকেল করে শুশুনিয়া পাহাড়ের জল নিয়ে তা ভগবান শিবের মাথায় ঢেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *