পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: চন্দ্রকোনা থানার মামুদপুর গ্রামের চল্লিশটি পরিবারকে পানীয় জলের জন্য নির্ভর করতে হয় একটি মাত্র টিউবওয়েলের ওপর। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চার বছর আগে একটি পাম্প বসানো হলেও সেই পাম্প এখনো পর্যন্ত চালু হয়নি। কিন্তু আসে বিদ্যুতের বিল।
টিউবওয়েলটি খারাপ হলেও গ্রামবাসীদেরই চাঁদা তুলে সারানোর ব্যবস্থা করতে হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পাম্প থেকে পানীয় জল না মিললেও বিদ্যুৎ বিল কিন্তু আসে। সম্প্রতি বিল এসেছে ৫০০০ টাকার বেশি। বহুবার এই বিষয়ে স্থানীয় নেতা ও অঞ্চল প্রধানের কাছে পানীয় জলের ব্যবস্থা করার বিষয়ে আবেদন নিবেদন করেও কোনো ফল হয়নি। দিনের পর দিন মিলছে শুধু আশ্বাস। প্রশ্ন একটাই কবে মিলবে এই গ্ৰামে উপযুক্ত পানীয় জল।
ক্ষুব্ধ গ্রামবাসীদের কথায়, পানীয় জলের ব্যবস্থাটুকু যদি স্থানীয় প্রশাসন না করতে পারে তাহলে নির্বাচনের মূল্য কি? ঘটা করে উন্নয়ন উন্নয়ন বলে চেঁচিয়ে আমাদের লাভ কি হবে?

