পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি: পাম্প থেকে মেলে না পানীয় জল কিন্তু আসে ভুতুড়ে বিদ্যুৎ বিল। ঘটনা চন্দ্রকোনা থানার মামুদপুর গ্রামের। চল্লিশটি পরিবার পানীয় জলের জন্য নির্ভরশীল একটি টিউবয়েলের ওপর।
এই বিষয়ে জানতে গেলে পঞ্চায়েত উপপ্রধান দিলীপ চক্রবর্তী বলেন, এই রকম কোনো অভিযোগ নেই। শুক্রবার সকালে রাস্তা ও পানীয় জলের সু-ব্যাবস্থা নিয়ে নিয়ে সরব গ্ৰামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টারিং করেন। তাদের দাবি, ভোট আসলেই নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি দিলেও পরে কাজের কাজ কিছুই হয় না। দেখা মেলে না নেতাদের। ভোট দিলেও উন্নয়ন হয় না তাদের গ্ৰামের। তাই তারা কেউ এবার ভোট দেবেন না।

পঞ্চায়েত সদস্যের সাফাই যথেষ্ট উন্নয়ন করা হয়েছে গ্ৰামের। রাস্তা পানীয় জলের কোনো সমস্যা নেই। এই সব বিরোধীদের চক্রান্ত। গ্রামে পানীয় জলের কোনো সমস্যা নেই। সমস্ত রাস্তা করে দেওয়া হয়েছে।
কিন্তু গ্রামের ছবি উল্টো কথা বলছে। তাহলে কি প্রশাসনের উদাসীনতার কারণেই পানীয় জল ও রাস্তা থেকে বঞ্চিত হচ্ছে গ্ৰামবাসীরা?

