বাঁকুড়ার আন্দারথোল গ্ৰামে চল্লিশটি পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়, ৪ সেপ্টেম্বর: বাঁকুড়ার গ্ৰামাঞ্চলে তৃণমূলকে বড় ধাক্কা দিল বিজেপি। আজ এক অনুষ্ঠানে বাঁকুড়া সদর থানার আন্দারথোল গ্ৰামপঞ্চায়েতের পুরুন্ডি গ্ৰামের চল্লিশটি পরিবার একযোগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানার উপস্থিততে পরিবারগুলি বিজেপিতে যোগ দেন।নিলাদ্রীবাবু তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন।

দলে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তোলার যে স্বপ্ন অটল বিহারী বাজপেয়ী ভারতবাসীকে দেখিয়েছেন সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হতে চলেছে নরেন্দ্র মোদীর হাত ধরে। নরেন্দ্র মোদী দেশবাসীকে এই স্বপ্ন পূরনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এর প্রভাব পড়ছে দেশজুড়ে।পরিচ্ছন্ন সুশাসন প্রতিষ্ঠা করতে জনগণও এগিয়ে আসছেন। আজ পুরুন্ডি গ্ৰামের এই পরিবারগুলির বিজেপির কর্মযজ্ঞে যোগ জেলার রাজনৈতিক ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত।

স্থানীয় বিজেপি নেতা বিকাশ ঘোষ বলেন, এতদিন পর্যন্ত পুরুন্ডি গ্ৰামের এই পরিবারগুলি তৃণমূলের সদস্য সমর্থক ছিলেন। আজ তারা বিজেপিতে যোগ দিলেন।
প্রচারের আলোয় আসতে বিজেপির অপচেষ্টা বলে মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া ১নং ব্লক সভাপতি অংশুমান ব্যনার্জি বলেন, দুয়ারে সরকারের প্রচারে ভয় পেয়ে বিজেপি প্রচারের আলোয় আসতে এরকম প্রচার করছে, আজ পুরুন্ডি গ্ৰামের একদা সিপিএম পন্হী কিছু মহিলাকে জড়ো করে এরকম প্রচার করছে, ওখানে কোনও পুরুষ উপস্থিত ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *