হাওড়ার ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাইলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২০ ফেব্রুয়ারি: পুর ভোটের মধ্যে হাওড়ার ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় সিবিআই নয়, বিচার বিভাগীয় তদন্ত চাইলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম৷ রবিবাসরীয় প্রচারে এদিন ডালখোলায় এসেছিলেন তিনি। সেখানে প্রচার শেষ করে কালিয়াগঞ্জে যাওয়ার পথে রায়গঞ্জে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন সেলিমবাবু৷

তিনি বলেন, “সিবিআইয়ের উপর কোনো ভরসা নেই। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত হোক। এদিন বুদ্ধিজীবীদের কটাক্ষ করে তিনি বলেন, রাজ্যের বুদ্ধিজীবী যারা কোনো ঘটনা ঘটলে শুধু একটা ছিঃ বলে পোস্টার লাগিয়ে রাম শ্যামের মঞ্চে বসে পড়েন তাদের মুখ থেকে আমরা একটা ছিঃ শুনতে চাই৷ এদিন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম আরো বলেন, যে কায়দায় ৩ তলা থেকে ছুঁড়ে ফেলে আনিসকে খুন করা হয়েছে তা অতীতে উত্তর প্রদেশ এমনকি এমনকি কাশ্মীরেও দেখা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *