বিনপুরে ১০০ কর্মী নিয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন প্রধান

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৫ মে: প্রাক্তন পঞ্চায়েত প্রধান নিত্যানন্দ শবর ১০০ জন কর্মী নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বৃহস্পতিবার বিনপুর দুই ব্লকের চাকাডোবা বাজারে বিজেপির উদ্যোগে গ্রামসভা কর্মসূচির আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ সহ আরো অনেকে।

গ্রামসভার কর্মসূচিতে এসে সাংসদ দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান তৃণমূল কংগ্রেসের নেতা নিত্যানন্দ শবর সহ প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নিত্যানন্দ শবর বলেন, তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতির সাথে যুক্ত তাতে আগামী দিনে মানুষ আর কেউ তৃণমূল কংগ্রেস করবে না। তাই আমি আমার অনুগামীদের নিয়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *