পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: ১৯৬৫ সালের ভারত- পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি বায়ু সেনা বাহিনী কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন আক্রমণ করলে সেই আক্রমণকে একক প্রচেষ্টায় প্রতিহত করা ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইলট অ্যালফ্রেড টি. কুকি-কে আজ কলাইকুন্ডা বায়ু সোনা ঘাঁটিতে সম্মানিত করা হলো।

৫৮বছর আগের এক ৭ সেপ্টেম্বর সকালে পাকিস্তানি বায়ুসেনার ছয়টি এফ-৮৬ স্যাবরের কলাইকুন্ডা ঘাঁটিতে আক্রমণ করে ধ্বংসলীলা চালানোর পর সেই বাহিনীকে প্রতিহত করার রোমাঞ্চকর ঘটনার কথা আজ জানালেন ভারতীয় বায়ুসেনার “বীরচক্র” প্রাপ্ত এই প্রাক্তন পাইলট। আজ ভারতীয় বায়ুসেনার তিনটি যুদ্ধবিমানের সাহায্যে সে দিনের ঘটনার নাটকীয় রূপান্তর করে দেখানো হল।

উল্লেখ্য, কলাইকুণ্ডায় ১৯৬৫ সালের ৭ই সেপ্টেম্বরের সকালটা শুরু হয়েছিল বিষণ্ণতায়। দিনের প্রথম দিকে, ছয়টি F-86 Sabers-এর একটি বাহিনী কলাইকুন্ডায় আক্রমণ করে এবং এয়ারফিল্ডে যথেষ্ট ক্ষতি সাধন করেছিল। চারটি ভ্যাম্পায়ার এবং দুটি ক্যানবেরা ধ্বংস করেছিল। সকাল ১০.৩০টার দিকে পাকিস্তানিরা ছয়টি এফ-৮৬ স্যাবরের আরেকটি অভিযান চালিয়েছিল।

