গ্যাসের ক্রমাগত দাম বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ, মাটির উনুনে রান্না করলেন মেদিনীপুরের প্রাক্তন কাউন্সিলার মৌ রায়

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ মার্চ: গ্যাসের ক্রমাগত দাম বৃদ্ধির এবং মোদী সরকারের অন্যান্য নীতির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে মাটির উনুনে কাঠ জ্বেলে রান্না করে অভিনব প্রতিবাদ জানালেন মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিধান নগর এলাকার প্রাক্তন কাউন্সিলার মৌ রায়। সোমবার সকালে তিনি বাড়িতে কাঠের উনুনে রান্না করে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানান।

প্রাক্তন কাউন্সিলর বলেন, মোদী সরকারের এই সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে  বাংলার মহিলাদের ভোট না দেওয়ার আর্জি জানাচ্ছি। কারণ মোদী সরকার আমাদের সঙ্গে প্রহসন করেছে। রান্নাঘরের যে স্বাধীনতা মেয়েদের তা তিনি হরণ করেছেন। তাই কাঠের উনুনে রান্না করে প্রতীকি প্রতিবাদ তুলে ধরে মোদী সরকারকে একুশের নির্বাচনে একটি ভোটও না দেওয়ার আবেদন জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *