বাল্য বিবাহ ও শিশু সুরক্ষায় গ্রাম সংসদ, পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরের কমিটি গঠন মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: বাল্য বিবাহ ও শিশু সুরক্ষায় গ্রাম সংসদ, পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরের কমিটি গঠন হল শুক্রবার। শুক্রবার জেলার শিশু সুরক্ষা বিভাগের তরফে জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানি, পুলিশ সুপার দিনেশ কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠানে জেলা শাসক বলেন, নাবালিকাদের বিয়ে আটকানোর জন্য সমস্ত স্তরে কড়া নজরদারির প্রয়োজন। সকলে এগিয়ে এলে তবেই নাবালিকার বিয়ে আটকানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *