জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুন: তপসিলি উপজাতি ও অন্যান্য পরম্পরাগত বনবাসী অধিকার আইন-২০০৬ অনুযায়ী বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা -২ ব্লকের মাকলি গ্ৰাম পঞ্চায়েতের মাকলি গ্ৰামে গ্ৰাম সভা ও বনাধিকার কমিটি গঠন করা হয়।

কয়েক দিন আগে প্রচার করে গ্ৰামসভার আহ্বান জানান পঞ্চায়েত প্রধান টুম্পা কুন্ডু। তার সভাপতিত্বে গ্ৰাম সভা অনুষ্ঠিত হয়। এদিন ১৫ জনের একটি বনাধিকার কমিটি গঠিত হয়েছে। আশীষ দুলে কমিটির সভাপতি ও শুকলাল মুর্মু সম্পাদক নির্বাচিত হন।
আইন অনুযায়ী ৫ জন মহিলা সদস্য অন্তর্ভুক্ত হন তার মধ্যে ৩ জন আদিবাসী ও ২ জন পরম্পরাগত বনবাসী।

