গোষ্ঠী কোন্দোল ভুলে এক হলেন হুগলী জেলার তৃণমূল নেতারা

আমাদের ভারত, হগলী, ১৭ অক্টোবর: হুগলী জেলায় তৃণমূলের গোষ্টিকোন্দল মেটাতে কলকাতায় হুগলী জেলা নেতৃত্বকে নিয়ে বিশেষ বৈঠক সেরেছিলেন অভিষেক ব্যানার্জি। বৈঠকে গড়ে দেওয়া হয়েছিল আট জনের বিশেষ কোর কমিটি। সেই বৈঠকের পর গোষ্টীকোন্দোল ভুলে এক ছাতার তলায় চলে আসার চেষ্টায় হুগলী জেলা তৃণমূল নেতৃত্ব। প্রথমে শ্রীরামপুরের পুজো উদ্বোধনে কোন্দল ভুলে সকলে এক হয়েছিল একমঞ্চে।

এবার কোর কমিটির প্রথম বৈঠকে একসঙ্গে দেখা গেল তৃণমূলের জেলা নেতৃত্বকে। হুগলী জেলা তৃণমূলের কোর কমিটির বিশেষ বৈঠক হল শ্রীরামপুরে। শনিবার নতুন কোর কমিটির প্রথম বৈঠক হয়। এদিনের বৈঠকের দিকে নজর ছিল সব পক্ষের। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক প্রবীর ঘোষাল, জেলা সভাপতি দিলীপ যাদব, মন্ত্ৰী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, বিধায়ক স্নেহাসিস চক্রবর্তী, বিধায়ক বেচারাম মান্না। এদিনের বৈঠকে তৃণমূলের আগামী দিনে আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন সাংসদ কল্যাণ ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *