উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে পালিত হল অরণ্য সপ্তাহ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ জুলাই: জাতীয় সেবা প্রকল্প এবং পঞ্চানন অনুরাগী মঞ্চ ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অরণ্য সপ্তাহ পালিত হল জলপাইগুড়িতে। বৃহস্পতিবার জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জয়েন্ট রেজিস্টার তথা জলপাইগুড়ি ক্যাম্পাসের কো-অর্ডিনেটর স্বপন কুমার রক্ষিত, পঞ্চানন অনুরাগী মঞ্চের সভাপতি নিখিলেশ রায় সহ অন্যান্যরা।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে এদিন অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় সেবা প্রকল্প ইউনিটের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়। মোট ৩০ টি বিভিন্ন প্রজাতির গাছ এদিন রোপন করা হয়।

এ বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত বলেন, আজ থেকে অরণ্য সপ্তাহ শুরু হল। তার শুভ সূচনা জলপাইগুড়ি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস থেকে শুরু করা হল। আগামী ১৮ তারিখ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেও এই কর্মসূচি রয়েছে। আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজন আছে। তাই সকলকেই এই কর্মযজ্ঞে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *