ঝাড়গ্রামের ডিএফও মিটিংয়ে উপস্থিত না হওয়ায় বিট অফিসারের কোয়ার্টারের তালা ঝোলালেন বন সুরক্ষা কমিটির সদস্যরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ জুলাই: ঝাড়গ্রাম জেলায় গত কয়েক মাসে হাতির হানায় মৃত্যু বেশ কয়েকজনের। দু’ দিন আগে জঙ্গলে হাতি দেখতে গিয়ে মৃত্যু হয় কলকাতা থেকে আসা এক পর্যটকের। তখন গ্রামের মানুষরা সেই পর্যটকের দেহটিকে ঘিরে বনদপ্তরের কর্মীদের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পরে বিক্ষোভকারীদের সাথে বন দপ্তরের অফিসারেররা কথা বলেন। তাদের বলা হয়েছিল, বুধবার একটি মিটিংয়ের ব্যবস্থা করতে এবং সেখানে ঝাড়গ্রাম জেলার ডিএফও উপস্থিত থাকবেন। সেইমত আজ দুপুরে ঝাড়গ্রাম জেলার চন্দ্রি বিটের বিরিহান্ডিতে ওই বিটের অন্তর্গত ১৪টি বন সুরক্ষা কমিটির সদস্যরা বিট অফিসারের বাড়িতে মিটিংয়ের জন্য উপস্থিত হয়। কিন্তু তারা উপস্থিত হয়ে জানতে পারেন মিটিংয়ে ঝাড়গ্রাম জেলার ডিএফও উপস্থিত থাকতে পারবে না। এই কথা শুনে তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তারা বিট অফিসারের কোয়ার্টারের ভেতরে বিট অফিসার এবং ওনার স্ত্রী’কে রেখে কোয়াটারে তালা দিয়ে দেন এবং বিট অফিসের সামনে ধর্নায় বসেন।

এ বিষয়ে চন্দ্রী বিটের বিডিও অফিসার বলেন, “আমাকে এই ভাবে তালাবন্দি কড়া হয়েছে এটা খুব লজ্জাজনক ব্যাপার। আমি এখানে থেকে আমার বদলি চাইছি”।

অপরদিকে বনসুরক্ষা কমিটির এক সদস্য বলেন, “আমাদের এই ভাবে মিটিংয়ে ডেকে মিটিং হবে না বলাতে আমরা অসম্মানিত হয়েছি। বার বার আমরা আমাদের জেলার হাতির সমস্যা নিয়ে কথা বলতে চাইলে ওনারা এড়িয়ে যান। এই দপ্তরের এখানে যারা দায়িত্বে আছেন তারা কেউই কাজ করেন না। সরকারের কোনও কথাতেই এরা কর্ণপাত করে না। আমরা তাই ক্ষোভে বিট অফিসারকে কোয়াটারে তালাবন্দি করেছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *